১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়া বেকারি এন্ড কনফেকশনারী শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে আহত শ্রমিককে আর্থিক অনুদান প্রদান

মিজানুর রহমান আশিক প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
বগুড়া বেকারি এন্ড কনফেকশনারী শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে আহত শ্রমিককে আর্থিক অনুদান প্রদান

বগুড়া বেকারি এন্ড কনফেকশনারী শ্রমিক কর্মচারী ইউনিয়নের (রেজিঃ নং রাজ ১৭০৫) আকবরিয়া বেকারি গাড়িচাল মোঃ শহিদুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তার সু চিকিৎসার জন্য অত্র ইউনিয়নের পক্ষ থেকে রবিবার বিকেলে বগুড়া ১৮ নাম্বার ওয়ার্ডের ফুলবাড়ি মধ্যপাড়ায় তার নিজ বাসভবনে আর্থিক অনুদান প্রদান করা হয়।

অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন বগুড়া শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। এ সময় তিনি আহত শ্রমিক শহিদুল ইসলামের খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন বগুড়া বেকারি এন্ড কনফেকশনারী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও বগুড়া ১৮ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের আহবায় নূর মোহাম্মদ রাঙ্গা, সাবেক সাধারণ সম্পাদক নজরুল হক, সাবেক দপ্তর সম্পাদক ফরিদ উদ্দিন, বগুড়া স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ আবু জাকির হোসেন মিঠু এবং ১৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাকিলসহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা আহত শ্রমিক শহিদুল ইসলামের দ্রুত সুস্থতা কামনা করেন এবং ভবিষ্যতেও শ্রমিকদের পাশে থাকার আশ্বাস প্রদান