১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়া-৬ (সদর) উপ-নির্বাচন উপলক্ষে সনাতনী মহিলা সমাবেশ

মিজানুর রহমান আশিক প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ৭:৩৫ অপরাহ্ন
বগুড়া-৬ (সদর) উপ-নির্বাচন উপলক্ষে সনাতনী মহিলা সমাবেশ

 

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার চেলোপাড়া নাইট স্কুল মাঠে বগুড়া-৬ (সদর) উপ-নির্বাচন উপলক্ষে সনাতনী মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া সদর-৬ আসনে উপ-নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ এর প্রার্থী ও বগুড়া জেলা বিএনপি'র সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা, সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপি'র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি শ্রী পরিমল চন্দ্র দাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপি'র সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, গাবতলী উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধ্যান সরকার,সাধারণ সম্পাদক এম.আর হাসান পলাশ, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আরাফাতুর রহমান আপেল।

 

সনাতনী সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পৌর শাখার সভাপতি পরিমল প্রসাদ রাজ, নববৃন্দাবন হরিবাসর মন্দির কমিটির সাধারণ সম্পাদক সমর দাস, সঞ্চালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক নির্মেলেন্দু রায় নির্মল সহ প্রমুখ।