৪ বৈশাখ, ১৪৩৩

১৭ এপ্রিল, ২০২৬

বগুড়া সেনানিবাসে ফ্রেস্কো ইএমই গল্ফ টুর্নামেন্ট- ২০২৬ এর সমাপনী অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
বগুড়া সেনানিবাসে ফ্রেস্কো ইএমই গল্ফ  টুর্নামেন্ট- ২০২৬ এর সমাপনী অনুষ্ঠিত

 

বিশেষ প্রতিনিধিঃ গলফ ক্লাবের সার্বিক তত্ত্বাবধানে ফ্রেস্কো ইএমই কাপ গল্ফ টুর্নামেন্ট- ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হল বগুড়া সেনানিবাসে। শুক্রবার সকালে অনুষ্ঠিত উক্ত সমাপনী অনুষ্ঠানে ক্লাবের প্রেসিডেন্ট জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া, মেজর জেনারেল তৌহিদুল আহমেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি এই টুর্নামেন্টটি আয়োজনের জন্য ফ্রেস্কো ইএমই লিমিটেড গ্রুপের চেয়ারম্যানসহ সকল উর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

 

বগুড়া গল্ফ ক্লাব বিভিন্ন গল্ফ টুর্নামেন্টের আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় এ বছর ফ্রেস্কো ইএমই লিমিটেড বড় পরিসরে ১ম বারের মত প্রতিযোগিতাটির আয়োজন করে। প্রতিযোগিতাটি গত ০৮ এপ্রিল ২০২৬ হতে শুরু হয়ে ১০ এপ্রিল (শুক্রবার) শেষ হলো। এই প্রতিযোগিতায় বগুড়া অঞ্চলসহ বিভিন্ন স্থান হতে শতাধিক গলফার অংশগ্রহণ করেন। সবার মাঝে গল্ফ খেলাটিকে আরও জনপ্রিয় করার উদ্দেশ্যে বগুড়া গল্ফ ক্লাবের বিভিন্ন প্রয়াস চলমান রয়েছে।

 

এছাড়াও সমাপনী অনুষ্ঠানে ক্লাবের প্রেসিডেন্ট উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন। উক্ত অনুষ্ঠানে বগুড়া সেনানিবাসের উর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ ছাড়াও ক্লাবের অসামরিক সদস্যবৃন্দ এবং অন্যান্য ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।