৪ বৈশাখ, ১৪৩৩

১৭ এপ্রিল, ২০২৬

পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

মিজানুর রহমান আশিক প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ৮:২০ অপরাহ্ন
পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

 

 

নিজস্ব প্রতিবেদকঃ পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আরডিএ বগুড়ার মহাপরিচালক (ভারপ্রাপ্ত) এবং গভর্নিং বডির সভাপতি ড. মোঃ আব্দুল মজিদ প্রামানিক। সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোঃ মোখলেছুর রহমান।

 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আরডিএ বগুড়ার মহাপরিচালক পতœী শেখ ফারজানা ফেরদৌসি এবং আরডিএ যুগ্ম-পরিচালক ডঃ মোহাম্মদ আবিদ হোসেন মৃধা।

 

উক্ত অনুষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান, সিনিয়র শিক্ষক মোঃ আবু তালহাসহ গভর্নিং বডির সদস্যবৃন্দ, স্কুল এন্ড কলেজের সকল শিক্ষিক-শিক্ষিকা, কর্মচারী, ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহন করেন।

 

উল্লেখ্য, এপ্রিল মাসের ২১ তারিখে এসএসসি ২০২৬ পরীক্ষায় রাজশাহী শিক্ষাবোর্র্ডের অধীনে উক্ত প্রতিষ্ঠান থেকে ২৪৯ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহন করবে। অনুষ্ঠান শেষে এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উক্ত প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক সানাউল্ল্যা মিয়া।