স্টাফ রিপোর্টার: বগুড়া ফল ব্যবসায়ী সমিতির আসন্ন নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় সমিতির নিজস্ব কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট নাজমুল হাসান হুদা পপন। এতে সমিতির দুই শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
সভা পরিচালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব লিটন শেখ বাঘা। এ সময় বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. মুনসুর রহমান, আক্তার হোসেন ও সোনা দাসসহ অন্যান্যরা।
মতবিনিময় সভায় জানানো হয়, আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য মনোনয়নপত্র বিক্রয় শুরু হয়েছে এবং সকল প্রার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহের আহ্বান জানানো হয়।