১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

আদমদিঘী গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা হলেন আলিফ মাহমুদ

মোঃ আবু হাসান ভ্রাম্যমাণ প্রতিনিধি বগুড়া প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ৮:১৭ অপরাহ্ন
আদমদিঘী গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা হলেন আলিফ মাহমুদ

মোঃ আবু হাসান ভ্রাম্যমাণ প্রতিনিধি বগুড়া 

 

বগুড়ার আদমদিঘী উপজেলায় গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের কার্যক্রমকে আরও সুসংগঠিত, গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে মোঃ আলিফ মাহমুদকে উপদেষ্টা হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

 

গত ২৪ এপ্রিল ২০২৬ তারিখে আদমদিঘী উপজেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং বগুড়া-০৬৯)-এর কার্যকরী কমিটির এক গুরুত্বপূর্ণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

 

সভায় উপস্থিত নেতৃবৃন্দ জানান, বর্তমান প্রেক্ষাপটে শ্রমিকদের অধিকার সংরক্ষণ, কল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণ এবং সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতে দক্ষ, অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতৃত্বের প্রয়োজনীয়তা রয়েছে। এরই অংশ হিসেবে আলিফ মাহমুদকে উপদেষ্টা হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

 

সংগঠনের সভাপতি মোঃ ফরিদুল ইসলাম বলেন, “গৃহ নির্মাণ শ্রমিকদের স্বার্থ রক্ষা ও সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি। আলিফ মাহমুদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা আমাদের এই পথচলাকে আরও শক্তিশালী করবে বলে আমরা আশাবাদী।

 

নিয়োগপ্রাপ্ত উপদেষ্টা মোঃ আলিফ মাহমুদ সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে অর্পিত দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করব এবং শ্রমিকদের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখব।

 

সংশ্লিষ্টরা মনে করছেন, এই নিয়োগের মাধ্যমে আদমদিঘী উপজেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং শ্রমিকদের অধিকার আদায়ে ইতিবাচক ভূমিকা রাখবে।