১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়া সদরে মাদক সেবনের দায়ে যুবক গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

মিজানুর রহমান আশিক প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ৫:৩৯ অপরাহ্ন
বগুড়া সদরে মাদক সেবনের দায়ে যুবক গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

বগুড়া প্রতিনিধি:

বগুড়া সদরে অবৈধ মাদকদ্রব্য সেবনের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

 

 (২৯ এপ্রিল ২০২৬) বিকেল ৪টার দিকে বগুড়া সদর উপজেলার চক ফরিদ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। 

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল ওয়াজেদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ‘ক’ সার্কেলের একটি টিম অংশ নেয়।

 

অভিযানকালে চক ফরিদ কলোনী এলাকা থেকে মোঃ ইমরান প্রামানিক (২২) নামের এক যুবককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

পরে ভ্রাম্যমাণ আদালত আসামিকে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

 

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হয়েছে।