১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়া মহানগর স্বেচ্ছাসেবক দলের গুরুত্বপূর্ণ পদে আলোচনায় সুলতান মাহমুদ

মিজানুর রহমান আশিক প্রকাশিত: মে ১, ২০২৬, ৭:১২ অপরাহ্ন
বগুড়া মহানগর স্বেচ্ছাসেবক দলের গুরুত্বপূর্ণ পদে আলোচনায় সুলতান মাহমুদ

 

 

বগুড়া মহানগর স্বেচ্ছাসেবক দলের গুরুত্বপূর্ণ একটি পদে আলোচনায় রয়েছেন ত্যাগী ও পরীক্ষিত নেতা সুলতান মাহমুদ। দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় এই নেতা বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সাহসী ভূমিকা রেখে স্থানীয় নেতাকর্মীদের মাঝে নিজের অবস্থান শক্ত করেছেন।

বিশেষ করে হরতাল ও অবরোধ কর্মসূচিতে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। আন্দোলন চলাকালে একাধিকবার গ্রেফতার হয়ে জেলও খেটেছেন, যা তার রাজনৈতিক জীবনের ত্যাগ ও সংগ্রামের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

এছাড়া সাম্প্রতিক জুলাই আন্দোলনেও সক্রিয় ভূমিকা পালন করেন সুলতান মাহমুদ। দলীয় কর্মসূচি বাস্তবায়নে তার নিষ্ঠা, সাহসিকতা ও নেতৃত্বগুণ ইতোমধ্যেই নেতাকর্মীদের নজর কেড়েছে।

দলীয় সূত্রে জানা যায়, তৃণমূলের নেতাকর্মীদের কাছে গ্রহণযোগ্যতা ও তার ধারাবাহিক রাজনৈতিক সক্রিয়তার কারণে বগুড়া মহানগর স্বেচ্ছাসেবক দলের গুরুত্বপূর্ণ পদে তাকে বিবেচনা করা হচ্ছে।

নেতাকর্মীরা মনে করেন, সুলতান মাহমুদকে দায়িত্ব দেওয়া হলে সংগঠন আরও গতিশীল ও শক্তিশালী হবে।