১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ার নৃত্যশিল্পী আশিক ফারুক ঢাকায় গওহর জামিল পদকে ভূষিত

এইচ আলিম প্রকাশিত: মে ৩, ২০২৬, ৬:২৪ অপরাহ্ন
বগুড়ার নৃত্যশিল্পী আশিক ফারুক ঢাকায় গওহর জামিল পদকে ভূষিত

 

এইচ আলিম, বগুড়া || ০৩.০৫.২০২৬

আন্তর্জাতিক নৃত্য দিবসে ঢাকায় দেশের প্রখ্যাত নৃত্যগুরু গওহর জামিল সম্মাননা পেলেন বগুড়ার বিশিষ্ট নৃত্যশিল্পী সৈয়দ আশিক ফারুক। বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার আয়োজনে ঢাকায় গওহর জামিল পদকে তিনি ভূষিত হন।

২৮ এপ্রিল বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বিশ^নৃত্য দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে গওহর জামিল পদক তুলে দেয়া হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন আশিক ফারুকের হাতে পদকটি তুলে দেন। এ সময় উপস্থিতি ছিলেন দেশের বিশিষ্ট নৃত্যশিল্পী সাজু আহমেদ, নিগার চৌধুরী, তামান্না রহমান, সেলিনা হক প্রমুখ। 

প্রায় চারদশক ধরে বগুড়ায় তিনি নৃত্যশিল্পী হিসেবে কাজ করে চলেছেন। তিনি চলচ্চিত্র, টিভি, মঞ্চেও কাজ করেছেন। তিনি বগুড়ায় নৃত্যছন্দম আর্টস একাডেমি গঠন করে শিশুদের নৃত্য প্রশিক্ষণ প্রদান করছেন। নৃত্যের পাশাপাশি তিনি চিত্রশিল্পী হিসেবেও কাজ করেন। তার হাতে খড়ি হয়েছে এমন অনেক নৃত্য শিল্পী বগুড়ায় রয়েছেন।

 এর আগে তিনি দেশের আরেক নৃত্যশিল্পী বুলবুল চৌধুরী পদক অর্জণ করেন। ২০২০ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার অর্জন করেন। সৈয়দ আশিক ফারুক বগুড়ার বিভিন্ন মঞ্চে নৃত্য পরিবেশন করে সুনাম অর্জন করেন। এখন তিনি নৃত্য পরিচালনা করেন ও শিশুদের নৃত্য প্রশিক্ষণ দিয়ে নৃত্যগুরু হয়ে উঠেছেন।