বগুড়া প্রতিনিধি:
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল কলেজের রোকেয়া হল-২ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি বৃক্ষ রোপণ করা হয়।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।
সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রজিবুল ইসলাম শাকিল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব, সদস্য সচিব রাফিউল আল আমিন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বৃক্ষরোপণকালে প্রধান অতিথি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় ছাত্রদলের এই সামাজিক উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। পরে অতিথিবৃন্দ হলের চারপাশের খালি জায়গায় চারাগাছ রোপণ করেন।