বগুড়া সিটি যুবদলের আসন্ন কমিটিতে গুরুত্বপূর্ণ পদপ্রত্যাশী হিসেবে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে ব্যাপকভাবে আলোচনায় রয়েছেন রাজপথের লড়াকু সৈনিক এস এম কামরুল হাসান আন্দালিফ। দীর্ঘ রাজনৈতিক পথপরিক্রমায় ছাত্রদল থেকে উঠে আসা এই নেতার বর্ণাঢ্য ক্যারিয়ার ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ তাকে নেতৃত্বের দৌড়ে সামনের সারিতে নিয়ে এসেছে।
এস এম কামরুল হাসান আন্দালিফ তার দীর্ঘ ছাত্ররাজনীতিতে সফলতার সাথে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি বগুড়া শহর ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক, জেলা ছাত্রদলের সাবেক কার্যনির্বাহী সদস্য এবং সর্বশেষ জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দক্ষতার প্রমাণ দিয়েছেন। ছাত্রদলের রাজনীতির এই দীর্ঘ পথপরিক্রমায় প্রতিটি স্তরেই তিনি জাতীয়তাবাদী আদর্শ রক্ষায় সাহসিকতার সাথে কাজ করেছেন।
বগুড়ার রাজপথে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই ও সকল প্রকার বিক্ষোভ মিছিলে আন্দালিফ সবসময়ই প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। বিশেষ করে ২০২৪-এর ছাত্র-জনতার আন্দোলনে তার সাহসী ও সক্রিয় ভূমিকা স্থানীয় রাজনীতিতে তাকে বিশেষ পরিচিতি এনে দিয়েছে। হামলা-মামলা ও সকল প্রতিকূলতা উপেক্ষা করে রাজপথে কর্মীদের সাথে নিয়ে আন্দোলনের মাঠ চাঙ্গা রাখতে তিনি নিরলস ভূমিকা পালন করেছেন।
নবসৃষ্ট বগুড়া সিটি যুবদলের শক্তিশালী ভিত্তি গড়তে আন্দালিফের মতো ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্বের প্রয়োজন বলে মনে করছেন সাধারণ নেতাকর্মীরা। বর্তমানে বগুড়া মহানগর ও সিটি যুবদলের গুরুত্বপূর্ণ পদের জন্য আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই নেতা জানান, দলের যেকোনো নির্দেশ পালনে তিনি সদা প্রস্তুত। দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং জনগণের অধিকার আদায়ের লড়াইয়ে তিনি সবসময় রাজপথে আপসহীন থাকবেন।