বগুড়ায় পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন
বগুড়া পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আবাসিক বহুতল ভবন নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর বাস্তবায়নে এ কাজের উদ্বোধন করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ এস মাফতুন আহম্মেদ খান রুবেল, জেলা বিএনপির কোষাধ্যক্ষ শাহাদত হোসেন, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলায়মান আলী, এলজিইডি নির্বাহী প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।