১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়া জেলা ইউনানী, আয়ুর্বেদী, হারবাল, ইমপোর্ট ও ডিস্ট্রিবিউটর সংগঠনের নতুন কমিটি অনুমোদন

মিজানুর রহমান আশিক প্রকাশিত: মে ১৪, ২০২৬, ৯:৪৩ পূর্বাহ্ন
বগুড়া জেলা ইউনানী, আয়ুর্বেদী, হারবাল, ইমপোর্ট ও ডিস্ট্রিবিউটর সংগঠনের নতুন কমিটি অনুমোদন

 

বগুড়া প্রতিনিধি:

বগুড়া জেলা ইউনানী, আয়ুর্বেদী, হারবাল, ইমপোর্ট ও ডিস্ট্রিবিউটর সংগঠনের ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। গত ১২ মে ২০২৬ তারিখ হতে আগামী ১২ মে ২০২৭ তারিখ পর্যন্ত এক বছরের জন্য এ কমিটি কার্যকর থাকবে।

নবগঠিত কমিটির সকল সদস্যবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা। একই সঙ্গে সংগঠনের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের অধিকার সংরক্ষণ এবং ইউনানী, আয়ুর্বেদী ও হারবাল খাতকে আরও সুসংগঠিত ও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

সংগঠনের নেতারা বলেন, বর্তমান সময়ে ভেষজ ও প্রাচীন চিকিৎসা পদ্ধতির চাহিদা বৃদ্ধি পাচ্ছে। তাই এই খাতের ব্যবসায়ী, আমদানিকারক ও ডিস্ট্রিবিউটরদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং সুসম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন কমিটি সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

এছাড়াও ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধান, বাজার ব্যবস্থাপনার উন্নয়ন, সদস্যদের স্বার্থ সংরক্ষণ এবং সেবার মান উন্নয়নে নতুন কমিটি সক্রিয় ভূমিকা পালন করবে বলে জানানো হয়।

সংগঠনের পক্ষ থেকে সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা কামনা করা হয়েছে। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সকলের ঐক্যবদ্ধ অংশগ্রহণে বগুড়া জেলা ইউনানী, আয়ুর্বেদী, হারবাল, ইমপোর্ট ও ডিস্ট্রিবিউটর সংগঠন ভবিষ্যতে আরও শক্তিশালী ও সুদৃঢ় অবস্থানে পৌঁছাবে।