১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

আজিজুল হক কলেজের শিক্ষক শফি মাহমুদ উপপরিচালক পদে নিয়োগ

মিজানুর রহমান আশিক প্রকাশিত: মে ১৪, ২০২৬, ১:৩৫ অপরাহ্ন
আজিজুল হক কলেজের শিক্ষক শফি মাহমুদ উপপরিচালক পদে নিয়োগ

আজিজুল হক কলেজের শিক্ষক শফি মাহমুদ উপপরিচালক পদে নিয়োগ

 

 

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক শফি মাহমুদকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি), ঢাকায় উপপরিচালক (কলেজ-২) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

 

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, প্রশাসনিক স্বার্থে তাকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে মাউশির উপপরিচালক (কলেজ-২) হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

 

শফি মাহমুদ দীর্ঘদিন ধরে সরকারি আজিজুল হক কলেজে সুনামের সঙ্গে শিক্ষকতা করে আসছেন। শিক্ষা ও প্রশাসনিক কাজে তার অভিজ্ঞতা নতুন দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সহকর্মী ও শিক্ষার্থীরা তার এই পদোন্নতিতে আনন্দ প্রকাশ করেছেন এবং নতুন দায়িত্বে সফলতা কামনা করেছেন।