১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ার বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি খায়রুল ইসলাম

মিজানুর রহমান আশিক প্রকাশিত: মে ১৯, ২০২৬, ১:০৫ অপরাহ্ন
বগুড়ার বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি খায়রুল ইসলাম

বগুড়ার বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি খায়রুল ইসলাম

 

​বগুড়া  প্রতিনিধি:

বগুড়া সদর উপজেলার জোড়গাছা হাট এলাকায় অবস্থিত ‘বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়’-এর ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনাকল্পে একটি নতুন এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী-এর বিদ্যালয় পরিদর্শক মোঃ শামীম হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই কমিটি অনুমোদন করা হয়।

​আদেশে জানানো হয়, ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অর্ডিন্যান্স, ১৯৬১-এর সেকশন ৬৪ অনুযায়ী সরকারের পূর্বানুমোদনক্রমে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের শর্তে এই এডহক কমিটি গঠন করা হয়েছে। কমিটির মেয়াদ অনুমোদনের তারিখ থেকে পরবর্তী ০৬ (ছয়) মাস পর্যন্ত কার্যকর থাকবে।

​অনুমোদিত কমিটির সদস্যবৃন্দ হলেন:

​সভাপতি: মো: খায়রুল ইসলাম (রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত)

​অভিভাবক সদস্য: মো: মিনারুল ইসলাম (উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত)

​শিক্ষক প্রতিনিধি সদস্য: মো: আবু বকর সিদ্দিক (জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত)

​সদস্য সচিব: প্রধান শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন উচ্চ বিদ্যালয় (পদাধিকার বলে)

​সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন যে, নবগঠিত এই এডহক কমিটি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের গুণগত মান উন্নয়ন এবং দ্রুত একটি নিয়মিত ও পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।

​উক্ত আদেশের অনুলিপি অবগতির জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের পরিচালক, বগুড়ার জেলা শিক্ষা অফিসার, বগুড়া সদরের উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরেও প্রেরণ করা হয়েছে।