১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়া স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শ্রমিকদের মাঝে আর্থিক অনুদান প্রদান

মিজানুর রহমান আশিক প্রকাশিত: মে ১৯, ২০২৬, ৭:১৫ অপরাহ্ন
বগুড়া স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শ্রমিকদের মাঝে আর্থিক অনুদান প্রদান

বগুড়া স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শ্রমিকদের মাঝে আর্থিক অনুদান প্রদান

 

বগুড়া স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে অসহায় ও বিপদগ্রস্ত শ্রমিক পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সংগঠনের কার্যালয় টেম্পল রোড, ৪র্থ তলা, গালাপট্টি, বগুড়ায় আয়োজিত অনুষ্ঠানে ২ জন মৃত শ্রমিকের পরিবার, ১ জন কন্যা বিবাহ এবং ১ জন অসুস্থ ব্যক্তিসহ মোট কয়েকজনকে সর্বমোট ১ লক্ষ ১০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র সংগঠন এর প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমান (মাবু) 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের মোঃ মোফাজ্জল হোসেন (চুন্নু), উপদেষ্টা মোঃ ও উপদেষ্টা মোঃ ফজলুর রহমান।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ মাহফুজার রহমান এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ মোত্তালেব হোসেন।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ নূর আলম শাহ্, সহ-সভাপতি মোঃ মিরাজুল ইসলাম, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোঃ তোতা মিয়া, সহ-সাধারণ সম্পাদক মোঃ মনিনুর রহমান ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম সরদার, দপ্তর সম্পাদক মোঃ হযরত আলী, অর্থ সম্পাদক মোঃ আমিনুর ইসলাম, প্রচার সম্পাদক মোঃ সাপেল ইসলাম, সদস্য মোঃ ফয়সাল আহমেদ, মোঃ অ্যাজম হোসেন, মোঃ হারুন-অর-রশিদ, মোঃ রাসেল জিলাদার, মোঃ আইয়ুব আলী, মোঃ রবিউল ইসলাম ও মোঃ কাফি শেখ শিপলুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, শ্রমিকদের সুখ-দুঃখে পাশে থাকা এবং মানবিক সহায়তা প্রদান করাই এ সংগঠনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।