১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে আজ ডিজিটাল ভূমি সেবা উদ্বোধন

মিজানুর রহমান আশিক প্রকাশিত: মে ১৯, ২০২৬, ৭:৪৬ অপরাহ্ন
বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে  আজ ডিজিটাল ভূমি সেবা উদ্বোধন

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে 

আজ ডিজিটাল ভূমি সেবা উদ্বোধন 

 

বিশেষ প্রতিনিধি :

বগুড়া জেলা প্রশাসন কার্যালয়ে ডিজিটাল ভুমি সেবা মেলা ভার্চুয়ালী উদ্বোধন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। 

 

এ উপলক্ষে তিন দিনব্যাপী “ভূমি সেবা মেলা-২০২৬” শুরু হয়েছে জেলা প্রশাসন কার্যালয় প্রাংগনে। জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যে আয়োজিত এ মেলায় নাগরিকদের জন্য অনলাইনে নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন ডিজিটাল সেবা প্রদান করা হচ্ছে। 

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪১ বগুড়া -৬ এর সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান।

 

আরো উপস্হিত ছিলেন ডিডি (এলজি) রাজিয়া সুলতানা, এডিসি (রাজস্ব) পিএম ইমরুল কায়েস, সদর ইউএনও মোঃ আব্দুল ওয়াজেদ, এসি (ল্যান্ড) পলাশ চন্দ্র সরকার, জেলা বিএনপির নেতা তাহাউদ্দিন নাহিন, সাব-রেজিষ্টার অনিমেস কুমার পাল, বিএনপি শহর শাখা নেতা সোলাইমান হোসেন সহ আরো কর্মকর্তাগন।

 

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ভূমি সেবা সহজ ও হয়রানিমুক্ত করতে প্ল্যাটফর্মের মাধ্যমে সেবা কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে।