৩০০ পিস ইয়াবাসহ বগুড়ায় দুই পুলিশ সদস্য আটক
বগুড়ায় জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের হাতে ইয়াবা পাচারের সময় সদর থানার দুই পুলিশ সদস্য আটক হয়েছেন। এসময় তাদের কাছে ৩০০ পিচ ইয়াবা পাওয়া যায়।
শনিবার (২৩ মে) সকাল ১০টার দিকে বগুড়া শহরের তিনমাথা রেলগেট এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটক দুই পুলিশ সদস্য হলেন সাইদুর রহমান (৩২) ও আব্দুল ওয়াহাব (৪০)। জেলা ডিবি পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক ইকবাল বাহার এই তথ্য নিশ্চিত করেছেন।।
ইকবাল বাহার গণমাধ্যমকে বলেন, শনিবার সকাল ১০টার দিকে ডিবি পুলিশের একটি টিম ক্রেতা সেজে তিনমাথা রেলগেট এলাকায় অবস্থানকালে তাঁদেরকে ৩০০টি ইয়াবাসহ আটক করে। আটক দুজনের নামে বগুড়া সদর থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।