১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়া বিরিয়ানী হাউজের শুভ উদ্বোধন

মিজানুর রহমান আশিক প্রকাশিত: মে ২৪, ২০২৬, ৪:০৩ অপরাহ্ন
বগুড়া বিরিয়ানী হাউজের  শুভ উদ্বোধন

বগুড়া বিরিয়ানী হাউজের শুভ উদ্বোধন 

 

রবিবার দুপুরে এসপি বাংলো মোড়ে বগুড়া বিরিয়ানী হাউজের শুভ উদ্বোধন হয়েছে । প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন ১১ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বগুড়া জেলা যুবদলের সাবেক সভাপতি সিপার আল বখতিয়ার। বগুড়া বিরিয়ানী হাউজের কর্নধার সৈয়দ ফজলুল কাদির কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি বোর্ডের( ট্রাষ্টি )কালাম আজাদ। আরো উপস্থিত ছিলেন, বগুড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, বগুড়া প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ও দৈনিক বগুড়া পত্রিকায় মফস্বল সম্পাদক শেখ শাহেদ, বগুড়া প্রেসক্লাবের সদস্য শাহ্ মেহেদী হাসান লিটন, চ্যানেল আই এর সাংবাদিক মোঃ শাহজাহান আলী, ডাঃ রফিকুল ইসলাম, দ্যা ফিনান্সিয়াল এক্সপ্রেস এর বগুড়া জেলা প্রতিনিধি মোঃ সাজেদুর রহমান,তরুণ সাংবাদিক ও উদ্যোক্তা ঈশা খাঁসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।