বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ১৫ বছরে চ্যানেল ২৪: বগুড়ায় উৎসবমুখর পরিবেশে শুভেচ্ছা বিনিময়
মাজেদুর রহমান: ‘সব সময়, সব দিকের, সব খবর’ এই স্লোগানকে ধারণ করে সাহসিকতা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে দীর্ঘ ১৪ বছর পেরিয়ে ১৫ বছরে পদার্পণ করেছে দেশের জনপ্রিয় বেসরকারি সংবাদভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ২৪। এ উপলক্ষে বগুড়ায় উৎসবমুখর পরিবেশে শুভেচ্ছা বিনিময় ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ মে) বেলা ১১টায় শহরের বড়গোলা টিনপট্টিতে অবস্থিত চ্যানেল ২৪-এর জেলা কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।
চ্যানেল ২৪-এর বগুড়া অফিসের সিনিয়র রিপোর্টার ফরহাদুজ্জামান শাহী’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা জানাতে আসেন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী ও সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি, বগুড়া জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক এবং বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু।
আলোচনাসভায় শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বগুড়া জেলা শাখার সভাপতি প্রকৌশলী সাহাবুদ্দিন সৈকত, দৈনিক উত্তরের দর্পণের সম্পাদক আব্দুস সালাম বাবু, দৈনিক সমকালের বগুড়া ব্যুরো প্রধান এসএম কাওসার, বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক, বিআরটিসি ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি আসাদুল হক কাজল এবং বগুড়া মহানগর পূজা উদযাপন পরিষদের আহবায়ক পরিমল প্রসাদ রাজ।
বক্তারা বলেন, বিগত ১৪ বছর ধরে চ্যানেল ২৪ দেশের প্রতিটি কোণের সঠিক ও নির্ভরযোগ্য তথ্য দর্শকদের সামনে তুলে ধরেছে। শুধু সংবাদই নয়, মানবিক গল্প, বিনোদন, খেলাধুলা, লাইফস্টাইল এবং সমসাময়িক নানা বিষয়ে চ্যানেলটির পরিবেশনা প্রশংসনীয়। রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে নিজস্বতা ও সাহসিকতা বজায় রাখার মাধ্যমে চ্যানেল ২৪ আজ দর্শকের হৃদয়ে অনন্য স্থান করে নিয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বগুড়া চেম্বারের সাবেক সভাপতি সাইরুল ইসলাম, ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) সালেকুজ্জামান খান, ট্রাফিক সার্জেন্ট সাইফুল ইসলাম, বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্লব, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান টুলু, যমুনা টেলিভিশনের বগুড়া ব্যুরো প্রধান মেহেরুল সুজন, দৈনিক বণিক বার্তার জেলা প্রতিনিধি এইচ আলীম, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদুল কবির রাশেদ, বগুড়া শহর ছাত্রদলের সভাপতি এসএম রাঙ্গা এবং কাহালু উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাকিব ইমতিয়াজ শাওন।
এছাড়াও দি বিজনেস স্ট্যান্ডার্ডের উত্তরাঞ্চল ব্যুরো প্রধান খোরশেদ আলম, স্টার নিউজের বগুড়া ব্যুরো প্রধান জোজিফ হোসেন প্রতীক, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের বগুড়া ব্যুরো প্রধান অরুপ রতন, আরটিভির জেলা প্রতিনিধি ইমরান হোসাইন লিখন, দৈনিক আগামীর সময়ের জেলা প্রতিনিধি আসাফউদ্দৌলা নিওন, দৈনিক করতোয়ার শাজাহানপুর উপজেলা প্রতিনিধি সাজেদুর রহমান সবুজ, দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি সাখাওয়াত হোসেন জনি, বগুড়া মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাজেদুর রহমান, সাধারণ সম্পাদক ফয়সাল হোসেন সনি, উত্তরের দর্পণের স্টাফ রিপোর্টার সজল শেখ, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি আব্দুল মোমিন, বাংলা ভিশনের ক্যামেরাপারসন মতিউর রহমান মতি, আতিকুর রহমান আতিক, আকতারুজ্জামান সোহাগ, অসীম কুমার কৌশিক, রফিকুল ইসলাম রকি, হাফিজ আল নয়ন, নাজমুল হাসান নাফি, মুক্তার আহমেদ সুমন এবং চ্যানেল ২৪’র বগুড়া অফিসের ক্যামেরাপারসন মোয়াজ্জেম হোসেনসহ স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন স্তরের শুভানুধ্যায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১২ সালের ২৪ মে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছিল চ্যানেল ২৪। ১৫ বছরে পদার্পণের এই মাহেন্দ্রক্ষণে চ্যানেল কর্তৃপক্ষ তাদের এই দীর্ঘ পথচলার সহযোগী সংবাদকর্মী, কলাকুশলী, প্রযুক্তি টিম, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী এবং কোটি কোটি দর্শকের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। আগামী দিনেও মানুষের পাশে থেকে সাহসী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে প্রতিষ্ঠানটি।