১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

ফুলকোট উম্মুল ক্বারা একাডেমিতে পরিক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সুজন শাজাহানপুর প্রকাশিত: মে ২৫, ২০২৬, ৬:০৫ অপরাহ্ন
ফুলকোট উম্মুল ক্বারা একাডেমিতে পরিক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সুজন শাজাহানপুর:

 

বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোট উম্মুল ক্বারা একাডেমিতে ১ম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ মে) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

 

একাডেমির প্রধান শিক্ষক মেরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ শাজাহানপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও আমরুল ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক খোরশেদ আলম বিপুল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষার্থীদের শুধু ভালো ফল করলেই হবে না, নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। মাদক, সন্ত্রাস ও অসামাজিক কার্যকলাপ থেকে বর্তমান প্রজন্মকে দূরে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে পাশে থাকার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের আরও মনোযোগী হয়ে পড়াশোনায় অগ্রসর হওয়ার আহ্বান জানান অতিথিরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ আমরুল ইউনিয়ন শাখার ৪ নং ওয়ার্ড সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।