বগুড়ায় ৫০০ অসহায় মানুষের মাঝে ১০ লাখ টাকার মানবিক সহায়তা বিতরণ
বগুড়া প্রতিনিধি : পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে বগুড়ায় গরিব, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত ১০ লাখ টাকা বগুড়া-৬ (সদর) আসনের ৫০০ জন অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল ওয়াজেদ, সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ এস মাফতুন আহম্মেদ খান রুবেল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, জেলা বিএনপির কোষাধ্যক্ষ শাহাদত হোসেনসহ দলীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন। মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তারা জানান।