১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ায় পরিবেশ রক্ষায় ‘সুজন’-এর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মিজানুর রহমান আশিক প্রকাশিত: মে ২৬, ২০২৬, ৫:১৩ অপরাহ্ন
বগুড়ায় পরিবেশ রক্ষায় ‘সুজন’-এর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বগুড়ায় পরিবেশ রক্ষায় ‘সুজন’-এর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

স্টাফ রিপোর্টার:

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং সবুজ ও সুশীতল পরিবেশ বজায় রাখার প্রত্যয়ে বগুড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

সোমবার বগুড়া শহরের শিববাটী -ফুলবাড়ী দক্ষিন পাড়া বায়তুর নুর জামে মসজিদ প্রাঙ্গণে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসুচীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

 

 কেবল গাছ লাগানোই নয়, রোপণকৃত গাছগুলো যাতে সঠিকভাবে বেড়ে ওঠে, সেজন্য স্থানীয় স্বেচ্ছাসেবী ও মসজিদ কমিটিকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে সুজন বগুড়া জেলা কমিটির সহ সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রহমান বলেন

 

"জলবায়ু সংকটের কারণে দিন দিন তাপমাত্রা বাড়ছে। বগুড়াকে মরুভূমির হাত থেকে বাঁচাতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য শহর উপহার দিতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। আমরা প্রতিটি নাগরিককে অন্তত দুটি করে গাছ লাগানোর আহ্বান জানাচ্ছি।"

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা সুজনের সাধারন সম্পাদক হুমায়ুন ইসলাম তুহিন, সাংগঠনিক সম্পাদক মমিনুর রশীদ শাইন, সাজেদুর রহমান সবুজ, উপস্থিত ছিলেন মাহবুবরররহমান চপল,কহিনুর বেগম, ফারুক হোসেন সোহেল,এজাহারুল ইসলাম কোয়েল, জিলকাদের রহমান, সামসাদ মুরশিদা সুমা,বক্তারা বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারের পাশাপাশি দেশের সকল সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান।