১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

সাবগ্রাম স্ট্যান্ডে যুবককে কুপিয়ে আহত, হাসপাতালে ভর্তি

মিজানুর রহমান আশিক প্রকাশিত: মে ২৮, ২০২৬, ৬:২৬ পূর্বাহ্ন
সাবগ্রাম স্ট্যান্ডে যুবককে কুপিয়ে আহত, হাসপাতালে ভর্তি

সাবগ্রাম স্ট্যান্ডে যুবককে কুপিয়ে আহত, হাসপাতালে ভর্তি

 

বুধবার (২৭ মে) সন্ধ্যার পর বগুড়া সদর উপজেলার সাবগ্রাম স্ট্যান্ডের বাজার রোড এলাকায় মোঃ জয় নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে।

 

আহত জয় সদর উপজেলার সাবগ্রাম চন্দ্রপাড়া এলাকার মোঃ আব্দুল মজিদের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন রামদা দিয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

 

ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

 

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা খোঁজখবর নিচ্ছেন বলে জানা গেছে।