১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

কুলিয়ারচরে মাদকাসক্ত নাতির অত্যাচারে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে নানীর আত্মহত্যা

মো: ফরমান উল্লাহ, ভ্রাম্যমান প্রতিনিধি প্রকাশিত: মে ৩১, ২০২৬, ৫:১৭ অপরাহ্ন
কুলিয়ারচরে মাদকাসক্ত নাতির অত্যাচারে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে নানীর আত্মহত্যা

কুলিয়ারচরে মাদকাসক্ত নাতির অত্যাচারে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে নানীর আত্মহত্যা 

 

মো: ফরমান উল্লাহ, ভ্রাম্যমান প্রতিনিধি

 

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদকাসক্ত নাতির অত্যাচারে অতিষ্ট হয়ে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন নানী মর্তুজা বেগম(৬৫)। ঘটনাটি ঘটেছে উপজেলার পৌর সভার খড়কমারা এলাকায়।

 

শনিবার(৩০ মে) দপুরে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে আত্নহত্যা করেন মর্তুজা বেগম(৬৫)। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী জানা যায় দীর্ঘ দুন যাবৎ মর্তুজা বেগমের মাদকাসক্ত দুই নাতির অত্যাচারের শিকার ছিলেন তিনি। মর্তুজা বেগম বয়সের ভারে কাজ করতে না পারায় ভিক্ষা করে কোন রকমে জীবন যাপন করতেন। ভিক্ষার উপার্জিত সামান্য টাকাও কেঁড়ে নিতো নাতিরা।

 

মর্তুজা বেগমের মাদকাসক্ত নাতিরা মাদকের টাকা জোগার করতে না পারলেই টাকার জন্য তাকে মারধর করতো। জানা যায় ঘটনার আগের রাতও টাকা না পেয়ে মর্তুজাকে শারীরিকভাবে নির্যাতন করে। নাতিদের অমানষিক নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন। 

 

মাদকের এ কড়াল গ্রাস সমাজকে তিলে তিলে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। মাদকের কড়াল গ্রাস থেকে বাঁচার জন্য সামাজিক আন্দোলন গড় তুলতে হবে। সর্বোপরি অভিভাবকদের আরো দায়িত্বশীল হতে হবে। তা না হলে মর্তুজা বেগমের মত আমাদের একদিন একই পরিণতির শিকার হতে হবে।