১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

মাঝিড়ায় ঈদ পুনর্মিলনী ফুটবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।

সুজন শাজাহানপুর প্রতিনিধি: প্রকাশিত: জুন ১, ২০২৬, ৯:১৯ অপরাহ্ন
মাঝিড়ায় ঈদ পুনর্মিলনী ফুটবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।

মাঝিড়ায় ঈদ পুনর্মিলনী ফুটবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।

 

সুজন শাজাহানপুর প্রতিনিধি:

 

বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ঈদ পুনর্মিলনী উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ জুন) বিকেলে উপজেলার মাঝিড়া মধ্যপাড়া ফসলশূন্য ধান সিঁড়ির মাঠে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন।

 প্রধান পৃষ্ঠপোষক ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ।

মাঝিড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আজাদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, আড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাদশা আলম, আমরুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, চোপিনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাফফর রহমান, শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক বাবলু মন্ডল এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঈদ পুনর্মিলনীর মতো আয়োজন পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধিতে সহায়ক।

দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিবাহিত দল ১-০ গোলের ব্যবধানে অবিবাহিত দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক দর্শক উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন