১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

শহীদ জিয়ার ৪৫তম মৃত্যুবার্ষিকী: বাগবাড়ীতে জেলা ছাত্রদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাজেদুর রহমান প্রকাশিত: জুন ২, ২০২৬, ২:২৫ অপরাহ্ন
শহীদ জিয়ার ৪৫তম মৃত্যুবার্ষিকী: বাগবাড়ীতে জেলা ছাত্রদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শহীদ জিয়ার ৪৫তম মৃত্যুবার্ষিকী: বাগবাড়ীতে জেলা ছাত্রদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

​মাজেদুর রহমানঃ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ঘোষিত ছয় দিনব্যাপী সেবামূলক কর্মসূচির অংশ হিসেবে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে শহীদ জিয়ার জন্মভূমি গাবতলীর বাগবাড়ীস্থ পৈত্রিক বাসভবন প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় পবিত্র কুরআন খতম ও বিশেষ মোনাজাত করা হয়।

 

​বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশের সুচারু সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া সদর-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোর্শেদ মিল্টন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদুন্নবী সালাম, বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক আবু হাসান। এছাড়াও স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

​আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুমাত্রিক কর্মজীবন, আদর্শ এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অনন্য আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। আধুনিক বাংলাদেশ বিনির্মাণে এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে শহীদ জিয়ার যুগান্তকারী অবদান তুলে ধরে নেতৃবৃন্দ বলেন, জিয়ার আদর্শ ও দর্শনই দেশের আপামর জনসাধারণের মূল প্রেরণা। বক্তারা দেশ ও জাতির এই ক্রান্তিকালে দেশের চলমান উন্নয়ন ও অগ্রযাত্রাকে বেগবান করতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী ও সুদৃঢ় করার জন্য নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানান।

 

​আলোচনা সভা শেষে এক আবেগঘন পরিবেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনাসহ সমগ্র দেশ ও জাতির সুখ, সমৃদ্ধি ও মঙ্গলের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়।