শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বগুড়ায় কৃষক দলের দোয়া ও খাদ্য বিতরণ
মাজেদুর রহমানঃ
বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা কৃষক দলের উদ্যোগে দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ জুন ২০২৬) অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বগুড়া জেলা কৃষক দলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য জনাব রেজাউল করিম বাদশা।
বগুড়া জেলা কৃষক দলের সদস্য সচিব এনামুল হক সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক ও ইকবাল হোসেন মণ্ডল, দপ্তর সম্পাদক সামীউল আলম সামি, আব্দুস সালাম খান রুবেল, রফিকুল ইসলাম, মঞ্জুর রহমান মাজেদ, কৃষক নেতা ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান, বদিউজ্জামান বদি, ফিরোজ সারোয়ার, মন্তেজার রহমান, শহিদুল হক রাব্বু, সাইদুল ইসলাম, এনামুল হক রিপন, শফিকুল ইসলাম শফিক, সাইফুল ইসলাম আকন্দ, পিলু, অসহিদুল ইসলাম কবিরাজ, শাহ আলম মণ্ডল, বেল্লাল শেখ দীপু, আবু সাঈদ ও রাফিকুল ইসলাম রাফিসহ জেলা কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়। বক্তারা জিয়াউর রহমানের কর্মময় জীবন, স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্র গঠনে তাঁর অবদান এবং কৃষকবান্ধব নীতির কথা স্মরণ করেন।