১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

আড়িয়া'র জামালপুরে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনে ইতিবাচক সাড়া মিলেছে- এমপি মিল্টন

সুজন শাজাহানপুর প্রতিনিধিঃ প্রকাশিত: জুন ৩, ২০২৬, ৭:০৮ অপরাহ্ন
আড়িয়া'র জামালপুরে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনে ইতিবাচক সাড়া মিলেছে- এমপি মিল্টন

আড়িয়া'র জামালপুরে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনে ইতিবাচক সাড়া মিলেছে- এমপি মিল্টন

 

 

সুজন শাজাহানপুর প্রতিনিধিঃ

 

বগুড়ার শাজাহানপুর উপজেলার জামালপুর এলাকায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে জাতীয় সংসদে বিষয়টি উত্থাপনের পর সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন।

গত কাল মঙ্গলবার (২ জুন) বিকেলে গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে আয়োজিত অভিভাবক সমাবেশ এবং গোহাইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

এমপি মোরশেদ মিল্টন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় শাজাহানপুর ও গাবতলী উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানকে মডেল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের আরও আন্তরিক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যাতে লেখাপড়ার পাশাপাশি আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে, সে লক্ষ্যেও সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করছে।

গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি আব্দুল আলীম শিমুলের সভাপতিত্বে এবং অধ্যক্ষ মোতাহার হোসেন মুকুলের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে গোহাইল ইউনিয়নের প্রায় দেড় শতাধিক শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংসদ সদস্য মোরশেদ মিল্টনকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছার মাধ্যমে সংবর্ধনা জানানো হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।