১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

সোস্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদ...

মিজানুর রহমান আশিক প্রকাশিত: জুন ৪, ২০২৬, ৫:০৫ অপরাহ্ন
সোস্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদ...

সোস্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদ...

 

বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল ইসলামিয়া স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে গত ২ জুন ২০২৬ তারিখে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশ ও বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোরশেদ মিল্টন মহোদয়ের গণসংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে।

 

বিশেষ করে, উক্ত অনুষ্ঠানটি কোনো রাজনৈতিক ব্যক্তির অর্থায়নে অনুষ্ঠিত হয়েছে বলে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। স্কুল কমিটির উদ্যোগে এবং সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

 

এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে যথাযথ তথ্য যাচাই ছাড়া কোন সংবাদ প্রকাশ না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

 

প্রতিবাদকারী:

মোঃ আব্দুল আলীম শিমুল

সভাপতি, অ্যাড হক কমিটি

গোহাইল ইসলামিয়া স্কুল এন্ড কলেজ, শাজাহানপুর, বগুড়া।

 

মোঃ মোতাহার আলী মুকুল

অধ্যক্ষ

গোহাইল ইসলামিয়া স্কুল এন্ড কলেজ, শাজাহানপুর, বগুড়া।