মাসুদুল হক মাসুদ যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক হওয়ায় সাঁথিয়ায় আনন্দ মিছিল
সাঁথিয়া সংবাদদাতা :
মাসুদুল হক মাসুদ যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক হওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় সাঁথিয়ায় আনন্দ মিছিল হয়েছে।
৪ জুন ২০২৬ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটিতে বিভিন্ন পদে স্থান পেয়েছেন সংগঠনের বহু তরুণ ও অভিজ্ঞ নেতা।
নবঘোষিত কমিটিতে মাসুদুল হক মাসুদকে কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং মাঠপর্যায়ের সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবে তাকে এ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে।এর আগে প্রকাশিত তালিকায় দেখা যায়, যুবদলের কেন্দ্রীয় কমিটি সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নেতৃত্বে গঠিত হয়েছে।
নবনিযুক্ত যুগ্ম সম্পাদক মাসুদুল হক মাসুদকে শুভেচ্ছা জানিয়ে নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন তার নেতৃত্বে সংগঠন আরও শক্তিশালী ও গতিশীল হবে এবং ভবিষ্যতের আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এম এ হাই
সাঁথিয়া, পাবনা
৪-৬-২৬