"রাস্তা বন্ধ" এই সতর্কতামূলক সাইন বোর্ডটির মূল্য একজন মানুষের জীবন
মোঃ ফরমান উল্লাহ,ভ্রাম্যমাণ প্রতিনিধি
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার দ্বাড়িয়াকান্দি-ডুমরাকান্দা সড়কের মাঝামাঝি স্থানে একটি কালভার্ট নির্মাণের কাজ শুরু হয়েছে বেশ কয়েক মাস হলো। কালভার্ট নির্মাণ করার জন্য সড়কটি কেটে গর্ত করা হয়েছে।কিন্তু সড়কের কাটা গর্তের কোন প্রান্তে দেওয়া হয় নি কোন বেড়িকেট, সতর্কতা মূলক নির্দেশিকা, সঠিক ভাবে নির্মাণ করা হয় নি কোন বাইপাস রাস্তা এবং ছিল না কোন আলোর ব্যবস্থা।
সড়ক কেটে গর্ত করা হয়েছে তা জানতো না বিভিন্ন যানবাহন চালকেরা। ফলে গত কয়েক মাসে সংগঠিত হয়েছি কয়েকটি দূর্ঘটনা। স্থানীয় জনগন এবং সাংবাদিকরা বার বার সংশ্লিস্ট কর্তৃপক্ষকে জানানোর পরও নেওয়া হয়নি নিরাপত্তামূলক কেন ব্যবস্থা। সর্তকতা মূলক নির্দেশিকা না থাকায় এবং সংশ্লিস্ট কর্তৃপক্ষের অবহেলা ও দায়িত্বহীনতার কারণে সোমবার (২ জুন) সন্ধ্যায় নির্মাণাধীন কালভার্টের গর্তে মোটরসাইকেল দূর্ঘটনায় প্রাণ হারান আব্দুস সাত্তার নামে একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য।
সেনা সদস্যর মৃত্যুর শেক কাটতে না কাটতেই পরের দিন মঙ্গলবার(৩ জুন) একই স্থানে একটি অটোরিক্সাও দূর্ঘটনার শিকার হয়। এর আগেও একই স্থানে ছোট-বড় কয়েকটি দূর্ঘটনা ঘটেছে। অথচ দীর্ঘ দিন ধরে কালভার্ট নির্মাণকাজ চললেও সেখানে সতর্কতা মূলক কোন ব্যবস্থা ছিল না।
সোমবার অবসরপ্রাপ্ত সেনা সদস্যর মৃত্যু এবং কয়েক ঘটনার ব্যবধানে আরো একটি অটোরিক্সা দূর্ঘটনার শিকার হলে এলকাতে চাঞ্চল্যের সৃষ্টি হয়। শেষ পর্যন্ত "রাস্তা বন্ধ" সতর্কতা মূলক সাইন বোর্ডটি টানানো হল একজন মানুষের জীবনের মূল্য দিয়ে। সংশ্লিস্ট কর্তৃপক্ষ পূর্ব থেকে সতর্কতা মূলক ব্যবস্থা নিলে হয়তো একজন মানুষ দূর্ঘনায় নিহত হতো না। কর্তৃপক্ষ কি এ দায় এড়াতে পারবে?
বর্তমানে সড়কটি চলাচলের জন্য সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। চলাচলের জন্য বিকল্প রাস্তা হিসাবে ভিটিগাঁও গ্রামের রাস্তা এবং ডুমরাকান্দা বাজার হতে বাজরা সড়কটি ব্যবহার জন্য প্রশাসনের পক্ষ হতে নির্দেশ দেওয়া হযেছে।