১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ায় বিএনপিনেতা মাহিদুলের উদ্যোগে শহিদ রাষ্টপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

মিজানুর রহমান আশিক প্রকাশিত: জুন ৫, ২০২৬, ৫:২৭ অপরাহ্ন
বগুড়ায় বিএনপিনেতা মাহিদুলের উদ্যোগে শহিদ রাষ্টপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

বগুড়ায় বিএনপিনেতা মাহিদুলের উদ্যোগে শহিদ রাষ্টপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল 

বগুড়া মহানগর বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বগুড়া সদর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মাহিদুল ইসলাম গফুর এর উদ্যোগে শহিদ রাষ্টপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বাদ আসর মাটিডালী বেইলি ব্রিজ লেন শাখারিয়া করতোয়া নগর বায়তুল করিম জামে মসজিদে উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বগুড়া জেলা কৃষকদের সাবেক সভাপতি ফার্মার রফিকুল ইসলাম। 

আরও উপস্থিত ছিলেন বগুড়া শহর ১৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর গোলাম মোস্তফা, মাটিডালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক লাল মিয়া, আলহাজ্ব আঃ সোবাহান, শ্রমিকনেতা আলমগীর হোসেন, আঃ করিম, আবেদ আলী, আলহাজ্ব আঃ হানিফ, আঃ খালেক, আঃ হামিদ, হাফেজ আঃ মান্নান, অত্র মসজিদের মুসল্লীসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া,আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানসহ জিয়া পরিবার এবং দেশ ও জাতীর কল্যান কামনা করে দোয়া পরিচালনা করেন অত্র মসজিদের পেশ ইমাম মাওঃ রেজাউল করিম দোহারী ।