সাঁথিয়ায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
পাবনার সাঁথিয়া উপজেলায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। পুরানচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাসুদ রানা কে আহ্বায়ক, সোনাতলা এবং নারিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জসীমউদ্দীন ও সাইফুল ইসলামকে যুগ্ম আহবায়ক করে দীর্ঘ ১৭ বছর পর গত ২৭ মে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আনোয়ারুল ইসলাম তোতা আগামী ৬ মাসের জন্য এই কমিটির অনুমোদন দেন।
নবগঠিত আহ্বায়ক কমিটিতে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
সদস্যরা হলেন শাহ আলম, শাজাহান আলী, আব্দুল হান্নান, শামসুর রহমান, আবু সাঈদ, জয়নুল আবেদিন, শহীদুল্লাহ, হালিম রেজা, ইকবাল বাহার, হারুনুর রশিদ, নাজমুল হুদা, খায়রুল ইসলাম, সায়াত উদ্দিন, বিউটি খাতুন, মাহবুবুর রহমান, রবিউল ইসলাম, ইমরান হোসেন, হাফিজুর রহমান
কমিটির নেতৃবৃন্দ জানান, শিক্ষকদের অধিকার রক্ষা, প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন এবং সংগঠনকে শক্তিশালী করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
এ সময় নেতারা আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে এবং শিক্ষক সমাজের ন্যায্য দাবি আদায়ে আন্দোলন-সংগ্রাম জোরদার করা হবে।
স্থানীয় শিক্ষকরা এই কমিটি গঠনকে স্বাগত জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে, এটি শিক্ষকদের মধ্যে ঐক্য ও সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আগামী ৬ মাসের মধ্যে একটি শক্তিশালী প্রনাঙ্গ কমিটি উপহার দিবে নতুন এ আহবায়ক কমিটি ।
এম এ হাই
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
৫-৬-২৬