'কাউন্টার ন্যারেটিভ সেল'-এর বিভাগীয় যুগ্ম আহ্বায়ক মনোনীত - মনিরুল ইসলাম বাপ্পি
নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
ডিজিটাল প্ল্যাটফর্মে দেশবিরোধী নানামুখী অপপ্রচার, সাইবার প্রোপাগান্ডা এবং বিভ্রান্তিকর গুজব প্রতিরোধ করে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য জনগণের সামনে তুলে ধরার প্রত্যয়ে আত্মপ্রকাশ করেছে 'কাউন্টার ন্যারেটিভ সেল'-এর রাজশাহী বিভাগীয় আহ্বায়ক কমিটি। ঘোষিত এই আঞ্চলিক কমিটিতে বগুড়ার কৃতি সন্তান মো: মনিরুল ইসলাম বাপ্পি অত্যন্ত গুরুত্বপূর্ণ 'যুগ্ম আহ্বায়ক' পদে মনোনীত হয়েছেন।
গত ০৬ জুন (২০২৬) কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক জোবায়েদ হোসেন এবং সদস্য সচিব এম. এম. মোমিনুর রহমান পিয়াল যৌথ স্বাক্ষরিত এক সাংগঠনিক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন ও প্রকাশ করা হয়।
মো: মনিরুল ইসলাম বাপ্পিকে এই গুরুত্বপূর্ণ ও দায়িত্বপূর্ণ পদে আসীন করায় সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেছেন বগুড়ার গণমাধ্যমকর্মী, তরুণ সমাজ এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ।
এক যৌথ অভিনন্দন বার্তায় শুভাকাঙ্ক্ষীরা জানান, বর্তমান সাইবার বিশ্বে গুজব, ফেক নিউজ ও অপপ্রচারের বিরুদ্ধে মো: মনিরুল ইসলাম বাপ্পির এই নতুন দায়িত্ব অত্যন্ত সময়োপযোগী। তার সততা, মেধা ও বলিষ্ঠ সাংগঠনিক নেতৃত্বের মাধ্যমে রাজশাহী বিভাগে 'কাউন্টার ন্যারেটিভ সেল'-এর কার্যক্রম আরও গতিশীল, সুসংহত ও শক্তিশালী হবে। তিনি উত্তরবঙ্গে সাইবার প্রোপাগান্ডা রুখে দিয়ে বস্তুনিষ্ঠ ও সত্য তথ্য জনগণের সামনে তুলে ধরতে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে সবাই আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে নবমনোনীত যুগ্ম আহ্বায়ক মো: মনিরুল ইসলাম বাপ্পি এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, "ডিজিটাল প্ল্যাটফর্মে দেশবিরোধী অপপ্রচার ও গুজব রুখে সঠিক তথ্য তুলে ধরতে আমরা বদ্ধপরিকর। কেন্দ্রীয় কমিটি আমার ওপর যে আস্থা রেখেছেন, আমি সততা ও নিষ্ঠার সাথে তার সর্বোচ্চ মর্যাদা রক্ষা করব। ডিজিটাল মাধ্যমে যেকোনো ধরনের অপপ্রচার রুখে দিতে এবং সত্যের সপক্ষে কাজ করতে আমি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।"
বগুড়ার সন্তান হিসেবে মো: মনিরুল ইসলাম বাপ্পির এই গৌরবময় অর্জনে বিভিন্ন মহল থেকে তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানাভাবে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো অব্যাহত রয়েছে।