১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়া সদরে মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার, এক পলাতক

মিজানুর রহমান আশিক প্রকাশিত: জুন ৮, ২০২৬, ৩:৩৭ অপরাহ্ন
বগুড়া সদরে মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার, এক পলাতক

 

মিজানুর রহমান আশিকঃ

০৭ জুন ২০২৬ খ্রি. তারিখে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে ৮টা ৩০ মিনিট পর্যন্ত বগুড়া জেলার বগুড়া সদর থানাধীন নিশিন্দারা মন্ডলপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

 একটি চার কক্ষবিশিষ্ট সেমিপাকা বসতবাড়িতে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বগুড়া কর্তৃক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে মোছা: ছালেহা আক্তার (৪০) এবং মো: আব্দুস সোবাহান (৪৫)-এর দখলীয় বসতবাড়ির পশ্চিম পাশের শয়নকক্ষ তল্লাশি করে একটি খালি DERBY সিগারেট প্যাকেটের ভেতর থেকে সাদা জিপারযুক্ত পলিথিনে মোড়ানো অবস্থায় কমলা রঙের অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার পরিমাণ ছিল ৪০ (চল্লিশ) পিস, যার মোট ওজন ০৪ (চার) গ্রাম (ডিজিটাল কিচেন স্কেলে পরিমাপকৃত)।

ঘটনাস্থল থেকে মোছা: ছালেহা আক্তার (৪০)–কে গ্রেফতার করা হয়। অপর আসামি মো: আব্দুস সোবাহান (৪৫) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃত আসামির বিস্তারিত পরিচয়:

মোছা: ছালেহা আক্তার (৪০), স্বামী: মো: আব্দুস সোবাহান, পিতা: মৃত সোবাহান, মাতা: মোছা: খালেদা বেগম, সাং: নিশিন্দারা মন্ডলপাড়া, ওয়ার্ড নং-১৬, বগুড়া পৌরসভা, বগুড়া সদর।

পলাতক আসামি: মো: আব্দুস সোবাহান (৪৫), পিতা: মো: রমজান আলী, মাতা: মোছা: জাহানারা বেগম, একই ঠিকানার বাসিন্দা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ও ৪১ ধারায় বগুড়া সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং ঘটনার সাথে জড়িত অন্যান্য ব্যক্তি বা চক্রের সম্পৃক্ততা রয়েছে কিনা তা তদন্ত করা হচ্ছে।