১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

সাজাপুর বেলপুকুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি শহিদুল ইসলাম

সুজন শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : প্রকাশিত: জুন ১১, ২০২৬, ৬:১৪ অপরাহ্ন
সাজাপুর বেলপুকুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি শহিদুল ইসলাম

সাজাপুর বেলপুকুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি শহিদুল ইসলাম

 

সুজন শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

 

বগুড়ার শাজাহানপুর উপজেলার ঐতিহ্যবাহী সাজাপুর বেলপুকুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে শহিদুল ইসলাম মনোনীত হয়েছেন। এ সংক্রান্ত অনুমোদন দিয়েছে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

বৃহস্পতিবার (১১ জুন) রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক শামীম হাসান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

অনুমোদিত এডহক কমিটিতে পদাধিকারবলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল হক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া অভিভাবক প্রতিনিধি হিসেবে মো. আবুল খায়ের এবং শিক্ষক প্রতিনিধি হিসেবে মো. জাহাঙ্গীর আলমকে মনোনীত করা হয়েছে।

নবগঠিত এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় শহিদুল ইসলামকে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

স্থানীয় শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেছেন, শহিদুল ইসলামের নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শৃঙ্খলা, প্রশাসনিক কার্যক্রম ও সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি ইতিবাচক ও আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করা হচ্ছে।

বিদ্যালয় সংশ্লিষ্টদের মতে, নতুন এডহক কমিটির মাধ্যমে প্রতিষ্ঠানটির উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে ইতিবাচক পরিবর্তন আসবে।