বগুড়ায় আধুনিক চাষাবাদের জন্য ভুর্তকিতে পাওয়ার টিলার প্রদান
বগুড়ার গাবতলী উপজেলার তেলকুপি গ্রামের মোছা : মনিকাকে আধুনিক চাষাবাদের জন্য ভুর্তকিতে পাওয়ার টিলার প্রদান করা হলো।
রবিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় প্রদানকৃত পাওয়ার টিলার দিয়ে তেলকুপি এলাকার প্রায় ১৮০টি পরিবারের ৭০০ জন মানুষ সরাসরি এই আধুনিক চাষাবাদের সুবিধা পাবেন।জানা যায়, তেলকুপি এলাকার বাসিন্দা মনিকা ব্র্যাকের একজন নিয়মিত সদস্য। তার স্বামী সোহাগ মিয়া একজন শারীরিক প্রতিবন্ধী হওয়ায় পরিবারটি দীর্ঘদিন ধরে নানা টানাপোড়েনের মধ্য দিয়ে চলছিলো। এলাকাটি কৃষি এলাকা হলেও কোনো পাওয়ার টিলার ছিলো না। কৃষি কাজে ও জমি চাষে অন্যদের উপর নির্ভর করতে হতো। তাতে ওই এলাকার কৃষকদের খরচ বেড়ে যেতো। অনেক সময় ফসলের ন্যায্য দামও পেতো না। ভোগান্তিতে পড়তো চাষিরা। মনিকাদের সংগ্রামী জীবন এবং এলাকার কৃষকদের দুর্দশার কথা বিবেচনা করে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি তাদের পাশে এসে দাঁড়ায়। ৫০ শতাংশ এককালীন অনুদানে (ভর্তুকিতে) ১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের একটি ১৬ হর্স পাওয়ারের শক্তিশালী পাওয়ার টিলার মনিকাকে প্রদান করা হয়। এতে করে পাওয়ার টিলারটি এখন মনিকার পরিবারের পাশাপাশি পুরো এলাকার কৃষি অর্থনীতিতে পরিবর্তন নিয়ে আসতে পারবে। চলতি চাষাবাদের সিজনে এই পাওয়ার টিলার দিয়ে প্রায় ২৫০ থেকে ৩০০ বিঘা জমি চাষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এইচ আলিম, বগুড়া
১৪,৬,২০২৬