বগুড়া জেলা পরিষদে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ বিভাগের চ্যাম্পিয়ন খেলোয়াড়দের সংবর্ধনা
বগুড়া জেলা পরিষদের উদ্যোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়া খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুন সোমবার বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে কৃতী খেলোয়াড়দের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক জনাব এ কে এম আহসানুল তৈয়ব জাকির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব এম আর ইসলাম স্বাধীন।
জেলা পরিষদ, বগুড়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জনাবা মৌসুমী হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখার গুরুত্ব তুলে ধরেন এবং ক্রীড়াঙ্গনে বগুড়ার সাফল্য আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।।