বগুড়ায় বাড়ির সামনে থেকে মোটরসাইকেল চুরি, সন্ধান চেয়ে মালিকের আকুতি
স্টাফ রিপোর্টার, বগুড়া:
বগুড়া সদর উপজেলার তেলিহাড়া হিন্দুপাড়া এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গত ১৩ জুন ২০২৬ তারিখে বাড়ির সামনে থেকে মোটরসাইকেলটি চুরি হয়ে যায় বলে জানিয়েছেন মালিক।
চুরি হওয়া মোটরসাইকেলটি একটি বাজাজ ডিসকভার। মোটরসাইকেলের মালিক সাগর চন্দ্র জানান, দীর্ঘ খোঁজাখুঁজির পরও এখন পর্যন্ত মোটরসাইকেলটির কোনো সন্ধান পাওয়া যায়নি।
মোটরসাইকেলের বিস্তারিত তথ্য হলো—
ইঞ্জিন নম্বর: JZXRNB07188
চ্যাসিস নম্বর: PSUB44BY6NTD41866
মোটরসাইকেলের মালিক সাগর চন্দ্র, পিতা- প্রকাশ চন্দ্র। তাঁর বাড়ি বগুড়া সদর উপজেলার সেখেরখোলা ইউনিয়নের তেলিহাড়া গ্রামে।
মোটরসাইকেলটি কেউ কোথাও দেখে থাকলে অথবা এ বিষয়ে কোনো তথ্য জানা থাকলে দ্রুত মালিকের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ: 01706-958979
মোটরসাইকেলটি উদ্ধারে সকলের সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগী। তিনি বলেন, “আপনাদের একটি শেয়ার ও সামান্য সহযোগিতাই আমার মোটরসাইকেলটি ফিরে পেতে সহায়ক হতে পারে।”