১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়া চেম্বার নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ৮:৪৩ অপরাহ্ন
বগুড়া চেম্বার নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

বগুড়া চেম্বার নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিআই)-এর দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ উপলক্ষে প্রার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।

সোমবার (১৫ জুন) সকাল ১১টায় বগুড়া শহরের ঝাউতলায় অবস্থিত চেম্বার ভবনের চতুর্থ তলার সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতি, সহ-সভাপতি ও পরিচালক পদের প্রার্থীদের মাঝে নির্বাচনী প্রতীক প্রদান করা হয়।

প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে তাদের নির্বাচনী প্রচারণা শুরু করেন। এ সময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন পদের প্রার্থী এবং ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

প্রতীক গ্রহণের পর প্রার্থীরা ব্যবসায়ী সমাজের স্বার্থ সংরক্ষণ, ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন এবং চেম্বারের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা একটি আধুনিক, ব্যবসাবান্ধব ও সেবামুখী চেম্বার গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।

উল্লেখ্য, আসন্ন বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে জেলার ব্যবসায়ী মহলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মধ্যে প্রচারণা ও গণসংযোগ কার্যক্রমও জোরদার হচ্ছে।