১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ায় বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত

এইচ আ‌লিম, বগুড়া প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ৮:৫৯ অপরাহ্ন
বগুড়ায় বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত

বগুড়ায় বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত

 

এইচ আ‌লিম, বগুড়া

প্রান্তিক জনগোষ্ঠীর চোখের রোগ প্রতিরোধ এবং দৃষ্টি পুণরুদ্ধারে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) ব্র্যাক মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের উদ্যোগে ব্র্যাক নন্দীগ্রাম অফিসে অনুষ্ঠিত হয়। 

“দৃষ্টি ফিরে পাওয়ার পথ—গ্রামীণ চক্ষু সেবার উদ্যোগ” শীর্ষক এই ক্যাম্প সকল ধরনের চক্ষু রোগীদের জন্য উন্মুক্ত থাকলেও বিশেষ গুরুত্ব দেওয়া হয় নারী, বিধবা, প্রবীণ এবং কৃষি ও শিক্ষা সংশ্লিষ্ট এমন ব্যক্তিদের প্রতি, যাদের দৈনন্দিন কাজে চোখের ওপর নির্ভরশীলতা বেশি।

ক্যাম্পে ৩৫০ জন রোগীকে সেবা প্রদান করা হয়েছে, এর মধ্যে ৫৪ জন ছানি রোগী শনাক্ত হয়, যাদেরকে বিনামুল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়; এছাড়া বিনামূল্যে ১৭৩ টি চশমা বিতরণ করা হয়েছে। পাশাপাশি ৩৭ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে রেফার করা হয়। ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করে বগুড়ার গাক চক্ষু হাসপাতাল। ব্র্যাক আ‌য়ো‌জিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (নন্দীগ্রাম) সরদার মো: ফজলুল করিম, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার (মাইক্রোফাইনান্স-দাবি) রাজীব কুমার সাহা, বগুড়া ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর বাবলী সুরাইয়া, রিজিওনাল ম্যানেজার-দাবি, বগুড়া-৪ এর নিলুফার ইয়াসমিন কেয়া, রিজিওনাল ম্যানেজার মাইক্রোফাইন্যান্স (প্রগতি -২) মোহাম্মদ সাইদুর রহমান, ডিভিশনাল কো-অর্ডিনেটর, লিড জেনারেশন মোঃ ইদ্রিস আলী, এরিয়া ম্যানেজার (দাবি) মোঃ বিলাল হোসেন, এরিয়া ম্যানেজার (প্রগতি) এম রাকিবুল, ব্রাঞ্চ ম্যানেজার (মাইক্রোফাইনান্স,দাবি) মোঃ আমিনুল ইসলামসহ অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্র্যাক কর্মকর্তাবৃন্দ।

 

এইচ আ‌লিম, বগুড়া

১৫,৬,২০২৬