১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়া মহানগর বিএনপির আংশিক কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা

মিজানুর রহমান আশিক প্রকাশিত: জুন ১৬, ২০২৬, ৮:৪৮ অপরাহ্ন
বগুড়া মহানগর বিএনপির আংশিক কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা

বগুড়া মহানগর বিএনপির আংশিক কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা

 

বগুড়া মহানগর বিএনপির নবগঠিত আংশিক কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বগুড়া শহরের ১৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা এবং সাবেক সহ-সভাপতি ফিরোজ আহমেদ বাবু।

 

মঙ্গলবার গালাপট্টি দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তারা মহানগর বিএনপির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান এবং দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন ১৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, বিএনপি নেতা রাফিউল, মিঠু, সিরাজুল, মাসুদ, সদর উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সজল, সহ-সভাপতি খোকন শেখ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলিফ সরদার, মাসুদ মণ্ডল, নান্নু মণ্ডল, বিশিষ্ট ব্যবসায়ী আউয়াল হোসেনসহ বিভিন্ন পেশাজীবী, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

অনুষ্ঠানে বক্তারা দলের ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির মাধ্যমে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডকে আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন।