১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

পাঁচবিবিতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ মোকাররম হোসাইন জয়পুরহাট জেলা প্রতিনিধি: প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ৭:০৬ অপরাহ্ন
পাঁচবিবিতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

পাঁচবিবিতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

মোঃ মোকাররম হোসাইন জয়পুরহাট জেলা প্রতিনিধি:

 

 

জয়পুরহাটের পাঁচবিবিতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পাঁচবিবি থানা পুলিশ । 

মঙ্গলবার গভীর রাতে উপজেলার বাগজানা ইউনিয়নের কচুগাড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

 

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে আইনুল ইসলাম (২৩) নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বালা গ্রামের মুকুল মিয়ার ছেলে গোলাম মোস্তফা (১৯)।

 

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোঃরায়হান বলেন, গ্রেপ্তারকৃতদের মাদক মামলায় কারাগারে প্রেরণ করা হয়েছে।