শাজাহানপুরে যুবদলের নবঘোষিত কমিটির কৃতজ্ঞতা ও শুভেচ্ছা মিছিল
সুজন, শাজাহানপুর (বগুড়া):
বগুড়ার শাজাহানপুর উপজেলা জাতীয়তাবাদী যুবদলের নবঘোষিত আংশিক কমিটির উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন এবং বগুড়া জেলা যুবদলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এক বর্ণাঢ্য শুভেচ্ছা ও কৃতজ্ঞতা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন) বিকেলে উপজেলা যুবদলের আয়োজনে অনুষ্ঠিত মিছিলে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্চাসেবক দল, এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিলটি উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে ঢাকা-বগুড়া মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সম্প্রতি ঘোষিত শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটিতে বেলাল হোসেন বাবুকে সভাপতি এবং রেজাউল করিম রেজাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় দলীয় শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নেতাকর্মীরা। এ সময় মিছিল জুড়ে বিভিন্ন স্লোগানে নতুন নেতৃত্বের প্রতি সমর্থন এবং দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মণ্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই রনি ও আবু শাহিন সানি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুল ইসলাম আজাদ, উপজেলা যুবদল নেতা সোহেল মেম্বার, আমরুল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মশিউর রহমান বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মানিক, আড়িয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আজিজুল হক ও সদস্য সচিব আব্দুল মজিদ, মাঝিরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাইদুল রহমান, খরনা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কাসেম, চোপিনগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হাসানুজ্জামান পলাশ, মাদলা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আলমগীর ও সদস্য সচিব মাসুদ, খোট্টাপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হলুদ, গোহাইল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আলাউদ্দিনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।
আলোচনা সভায় বক্তারা বলেন, নবঘোষিত কমিটির নেতৃত্বে শাজাহানপুর উপজেলা যুবদল আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল হবে। দলের আদর্শ বাস্তবায়ন এবং তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সভায় নবনির্বাচিত সভাপতি বেলাল হোসেন বাবু ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা তাদের ওপর আস্থা রাখায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, সংসদ সদস্য মোরশেদ মিল্টন এবং বগুড়া জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে শাজাহানপুর উপজেলা যুবদলকে আরও শক্তিশালী ও সক্রিয় সংগঠনে পরিণত করতে সকল নেতাকর্মীর সহযোগিতা কামনা করেন তারা।