২ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

"জেলা পুলিশের ট্রাফিক বিভাগের সঙ্গে পুলিশ সুপার মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত"

নিউজ ডেস্ক: প্রকাশিত: জুন ১৯, ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
"জেলা পুলিশের ট্রাফিক বিভাগের সঙ্গে পুলিশ সুপার মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত"

"জেলা পুলিশের ট্রাফিক বিভাগের সঙ্গে পুলিশ সুপার মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত"

 

১৯ জুন ২০২৬ খ্রি. পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়ের সভাপতিত্বে দিনাজপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগের সদস্যদের সঙ্গে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় পুলিশ সুপার মহোদয় ট্রাফিক ব্যবস্থাপনার সার্বিক উন্নয়ন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিরসন, দুর্ঘটনা প্রতিরোধ এবং জনগণকে উন্নত সেবা প্রদানের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি ট্রাফিক আইন যথাযথভাবে প্রয়োগের পাশাপাশি জনসাধারণের সঙ্গে পেশাদার, মানবিক ও সৌহার্দ্যপূর্ণ আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও তিনি ট্রাফিক বিভাগের সদস্যদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান।

 

এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), দিনাজপুরসহ টিআই (প্রশাসন), সার্জেন্ট, এটিএসআইসহ ট্রাফিক বিভাগের সকল সদস্যবৃন্দ।