২ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ায় আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত ও পঙ্গু শ্রমিকসহ অসহায় শ্রমিক পরিবারের মাঝে এককালীন আর্থিক অনুদান বিতরণ।

মিজানুর রহমান আশিক প্রকাশিত: জুন ২০, ২০২৬, ৬:১৮ অপরাহ্ন
বগুড়ায় আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত ও পঙ্গু শ্রমিকসহ অসহায় শ্রমিক পরিবারের মাঝে এককালীন আর্থিক অনুদান বিতরণ।

বগুড়া প্রতিনিধিঃ 

বগুড়ায় আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত শ্রমিক, পঙ্গু শ্রমিক, শ্রমিকের কন্যার বিবাহ ও মৃত শ্রমিকদের জিয়ারত বাবদ এককালীন অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) বেলা ১১টায় শহরের চারমাথা এলাকায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে অত্র সংগঠনের সভাপতি রাসেল মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত বগুড়া আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জনাব মোঃ আতোয়ার রহমান।

বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা বাস-মিনিবাস কোচ পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক

জনাব মোঃ এ্যাডঃ হামিদুল হক চৌধুরী হিরু, জাতীয়তাবাদী শ্রমিক দল বগুড়া জেলা শাখার সভাপতি জনাব মোঃ আব্দুল ওয়াদুদ, বগুড়া জেলা ট্রাক ট্যাংকলড়ি মালিক সমিতির সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জনাব মোঃ সরকার মুকুল।

আরোও উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সাধারণ সম্পাদক মিন্টু খান, কার্যকরী সভাপতি ইজান আলী, সাংগঠনিক সম্পাদক আল আমিন, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম ,দপ্তর সম্পাদক আতাউর রহমান,ক্রীড়া সম্পাদক দেলোয়ার হোসেন,নির্বাহী সদস্য শাহ জামালসহ শ্রমিক প্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। দীর্ঘদিন ধরে পরিবহন খাতে কর্মরত শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং দুর্ঘটনা কিংবা অসুস্থতায় ক্ষতিগ্রস্ত শ্রমিক পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ইউনিয়ন বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় মৃত শ্রমিকদের পরিবারের সদস্য, পঙ্গু শ্রমিক এবং অসহায় শ্রমিকদের মাঝে এককালীন আর্থিক অনুদান প্রদান করা হয়।

বক্তারা আরও বলেন, শ্রমিকদের অধিকার রক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শ্রমিক কল্যাণ তহবিলকে আরও শক্তিশালী করতে সংগঠনের সদস্যদের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠান শেষে উপকারভোগীদের হাতে অনুদানের চেক ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। এ সময় অনুদানপ্রাপ্ত শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অটোভোলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন, বগুড়ার সভাপতি এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক। এছাড়াও ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সদস্য, শ্রমিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মৃত ৩০ জন শ্রমিকের পরিবারের মাঝে ৪০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়। এছাড়া ২০ জন পঙ্গু শ্রমিককে ১০ হাজার টাকা করে, ১২ জন শ্রমিকের কন্যার বিবাহ উপলক্ষে ৫ হাজার টাকা করে এবং মৃত শ্রমিকদের জিয়ারতের জন্য ৬০ জনকে ১০ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।