কাহালু মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে এমপি মো. মোশারফ হোসেনকে ফুলেল শুভেচ্ছা
মুরাদ হাসান কাহালু (বগুড়া) প্রতিনিধি: কাহালু মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মো. মোশারফ হোসেন-কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সংসদ সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে শিক্ষা উন্নয়ন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং এলাকার সার্বিক অগ্রগতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়।
ফুলেল শুভেচ্ছা গ্রহণ করে সংসদ সদস্য মো. মোশারফ হোসেন কাহালু মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষা খাতের উন্নয়নে নিজের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।