সাংগঠনিক সপ্তাহ পালনে মাঠে থাকবে যুবদল : জাহাঙ্গীর আলম
বগুড়া প্রতিনিধি :
আগামী ২৩ জুন থেকে শুরু হওয়া সাংগঠনিক সপ্তাহ সফল করতে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করবে যুবদলের নেতাকর্মীরা বলে জানিয়েছেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম।
সোমবার বিকেল ৪টায় বগুড়া জেলা যুবদলের উদ্যোগে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় তিনি বলেন, সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২৩ জুন থেকে সাংগঠনিক সপ্তাহ পালন করা হবে। এ কর্মসূচি বাস্তবায়নে জেলা, উপজেলা, পৌর ও ইউনিট পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয়ভাবে মাঠে থাকার আহ্বান জানান তিনি।
জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলা, উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান শম্ভু, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সোহাগ, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, সহ-সভাপতি ফেরদৌস আজম সুমন, তাজমিলুর ইসলাম বিচিত্র, যুগ্ম-সাধারণ সম্পাদক ইমরান হোসেন, রাশেদুল কবির রাশেদ, আরিফুল ইসলাম, মিল্লাত হোসেন, বাবুল প্রধান, সহ-সাধারণ সম্পাদক জাকির হোসেন রাকিব, শফিউল আলম শাফিন, আনিসুল হক, দপ্তর সম্পাদক সাজু আহম্মেদ রবি, সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম তুহিনসহ জেলা, উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
এসময় শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি, বগুড়া সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শ্রী অতুল চন্দ্র, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক তৌহিদুল ইসলাম তৌহিদসহ সংগঠনের ২৪টি ইউনিটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
সভায় সাংগঠনিক সপ্তাহ সফলভাবে পালনের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা ও কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।