২ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

শাজাহানপুরের নয়মাইলে ‘বগুড়া বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

সুজন শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: প্রকাশিত: জুন ২২, ২০২৬, ৮:১৬ অপরাহ্ন
শাজাহানপুরের নয়মাইলে ‘বগুড়া বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

শাজাহানপুরের নয়মাইলে ‘বগুড়া বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

 

সুজন শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

 

বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল (জামালপুর) এলাকায় পূর্ব নির্ধারিত স্থানে ‘বগুড়া বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত শান্তিপূর্ণ মানববন্ধন শেষে শাজাহানপুরবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার আয়োজিত এ কর্মসূচিতে শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সাবেক আহ্বায়ক আবুল বাশার, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মণ্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, আবু শাহীন সানি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী রনি, যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন বাবু, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুর রহমান আজাদ, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বাদশা সরকার, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আইয়ুব বিন ছোটন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভ্রসহ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রস্তাবিত স্থান—শাজাহানপুর উপজেলার নয়মাইল (জামালপুর)—এ ‘বগুড়া বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার দাবি পুনর্ব্যক্ত করা হয়।

বক্তারা বলেন, প্রস্তাবিত স্থানেই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হবে। একই সঙ্গে এ অঞ্চলের শিক্ষা, অর্থনীতি, কর্মসংস্থান এবং অবকাঠামোগত উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।

এ সময় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। তারা পূর্ব নির্ধারিত স্থানেই ‘বগুড়া বিশ্ববিদ্যালয়’ দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।